March 6, 2026, 8:58 am
শিরোনাম :
মহালছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে উপকারভোগীদের টেকনিক্যাল প্রশিক্ষণ বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সনাকের প্রস্তুতি সভা খাগড়াছড়িতে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে চারদিনব্যাপী মিউজিক ক্যাম্প উদ্বোধন সাজেকে শতাধিক পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুবিমল চাকমাকে নিয়ে আলোচনা উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান “দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন” — সংসদ সদস্য সাচিংপ্রু জেরী খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি গুইমারায় ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা পানছড়িতে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আলোচনা সভা বরকলে ১২ বিজিবির উদ্যোগে রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা বিলাইছড়িতে বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পার্বত্য মন্ত্রীর সঙ্গে তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ
Notice :

বান্দরবানের লামা ও আলীকদমে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর অনানুষ্ঠানিক সফর

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় আকস্মিক সফর করেছেন কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপি–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২২ফেব্রুয়ারি) তাকে এ দুই উপজেলায় স্বল্প সময়ের জন্য ঘুরে বেড়াতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তিনি ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি কিছু সময় লামা বাজারে অবস্থান করেন। পরে আলীকদম বাজার পরিদর্শন করেন এবং এরপর দুর্গম করুকপাতা বাজার এলাকাতেও তাকে দেখা যায়। সফরকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অনানুষ্ঠানিক আলাপে অংশ নেন।

সফরের সময় তার পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। কোথাও তাকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি, বক্তব্য বা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি। পুরো সফরটি ছিল সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, সফরটি সম্পর্কে আগে থেকে কোনো সাংগঠনিক ঘোষণা ছিল না। পরবর্তীতে বিষয়টি জানা যায় এবং এটিকে ব্যক্তিগত সফর হিসেবেই ধারণা করা হচ্ছে।

হঠাৎ এমন উপস্থিতিতে লামা উপজেলা ও আলীকদম উপজেলা–এর বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই তাকে কাছে পেয়ে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ কেউ ছবি তোলেন। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা লক্ষ্য করা যায়।