April 16, 2026, 11:56 pm
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

রাজস্থলীতে ভোটগ্রহণ সম্পন্ন, উপস্থিতি সাড়ে ৫৭ শতাংশ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে রাজস্থলী উপজেলা–এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১২টি কেন্দ্রে মোট প্রায় সাড়ে ১২ হাজার ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় সাড়ে ৫৭ শতাংশ। প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী প্রতিটি কেন্দ্রেই ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে সক্ষম হন।

ভোটের চিত্রে দেখা যায়, পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণ ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অনেক ভোটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে কয়েক কিলোমিটার হেঁটে ভোটকেন্দ্রে পৌঁছান।

ভোট দিয়ে বের হওয়া একাধিক ভোটার জানান, শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের বাধা ছাড়াই তারা ভোট দিতে পেরেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও সার্বিক পরিবেশ ছিল সুশৃঙ্খল।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, বিকাল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোট সংগৃহীত হয়েছে এবং পুরো নির্বাচন কার্যক্রম স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।