February 15, 2026, 8:59 pm
শিরোনাম :
বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে গলাকাটা বৃদ্ধার মরদেহ উদ্ধার, পারিবারিক কলহে হত্যার অভিযোগ খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চান পাহাড়ের মানুষ গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা দূর্গম কেন্দ্রে থেকে হেলিকপ্টারে ভোট সরঞ্জাম ও কর্মকর্তা ফিরছে বাঘাইছড়ি ও সাজেকে রাঙ্গামাটিতে ভালোবাসার রঙে রঙিন ফুলের বাজার: লাখ টাকার ব্যবসার হাতছানি বসন্তে রঙনের রঙে রঙিন মাটিরাঙ্গা কক্সবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের বিজয় রামগড়ে ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনে বিজয় উপলক্ষে শুকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ আলীকদমে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বরকলে ১২ বিজিবির আওতাধীন ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন বরকলে ৪৫ বিজিবির আওতাধীন ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ১৭কেন্দ্রের গণভোটসহ ফলাফল প্রকাশ।আলোচনায় বিপুল পরিমাণ না ভোট রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের জয় খাগড়াছড়ি–২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার জয় বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর বেসরকারি বিজয়,
Notice :

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তৃণমূল পর্যায়ের দুই সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আমার ওপর আপনারা যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দেব। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।”

মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, প্রবীণ চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা রিংকু ও কুহেলী দেওয়ান।

সংশ্লিষ্টদের মতে, বিশিষ্টজনদের এই যোগদান জেলার মূলধারার রাজনীতি ও আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।