শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি

আলীকদমে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

পার্বত্য জেলা বান্দরবান-এর দুর্গম উপজেলা আলীকদম থেকে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান ও এএসআই (নিঃ) রাজীব দে সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিলবুনিয়া ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. জন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি দায়রা ৮১/১৭ ও জিআর ৯৯/১৭ নম্বর মামলায় আলীকদম থানার মামলা নং–০৭ (তারিখ ২৯ মার্চ ২০১৭)-এর আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ঢাকার শাহআলী থানা এলাকার বাসিন্দা হলেও আত্মগোপনে থেকে আলীকদমে অবস্থান করছিলেন।

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আলীকদম থানায় নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার হয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা বেড়েছে বলে তারা মনে করছেন।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *