
মোঃ ইউসুফ ,রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে পারুয়া ডিসি সড়ক সংলগ্ন বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পারুয়া হাজারীহাটের ৬টি সেমিপাকা ফার্নিচারের দোকান, ১টি মোবাইল টেলিকম, ১টি ডেকোরেটর, ১টি অটোরিকশা মেকানিকের দোকান এবং ১টি মসলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ওয়্যার হাউস কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুই টিম ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।