
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছড়ার পানির স্রোতে পড়ে জোসনা চাকমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোসনা চাকমা ওই গ্রামের বাসিন্দা দিপেন ত্রিপুরার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ছড়ায় খেলতে গিয়ে জোসনা পানির স্রোতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে উদ্ধারের পর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গোলাছড়ি গ্রামসহ পুরো রূপকারী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির মৃত্যুর খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।