বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Reporter Name

মোঃ রবিউল ইসলাম গাজী, লক্ষ্মীছড়ি।।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে দুল্লাতলী এলাকায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মেডিক্যাল ক্যাম্পে দুল্লাতলীসহ আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিক্যাল টিমের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকও ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এ কার্যক্রমে বিশেষভাবে অংশ নেন স্থানীয় কয়েকজন শিক্ষার্থী, যারা ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে সম্প্রতি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তারা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে সমন্বয় করে রোগীদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা করেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম স্থানীয় জনগণের জন্য বিশেষভাবে সহায়ক।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গম এলাকার মানুষের প্রয়োজনের সময়ে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *