বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা ও গোয়াইছড়ি পাড়ায় বন্যাসহিষ্ণু, কমিউনিটি-নিয়ন্ত্রিত সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে তক্তানালা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এ ব্যবস্থা উদ্বোধন করেন সাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

অনুষ্ঠান শেষে তিনি তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের বাস্তবায়নে এবং STER FUN Bangladesh (STER Network), UK-AID, JAO ও SIDAসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WSM-CRLIWM-CHT Section Project-এর প্রকল্প পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞু চাকমা, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, উপনির্বাহী পরিচালক অ্যাডভোকেট কক্সী তালুকদার, CHT হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মহিলা সদস্য মনিলতা তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, উজ্জ্বল হেডম্যান ও ইউপি সদস্য ভরত চন্দ্র কার্বারী, নির চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় পাড়াবাসী।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট সূত্রে জানা গেছে, তক্তানালা গ্রামের প্রায় ৩৫০ পরিবার এবং গোয়াইছড়ি গ্রামের প্রায় ২৩০ পরিবার—মোট ৫৮০ পরিবার—এ পানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নিয়মিত সুপেয় পানি পান ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবে।

নতুন এ পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, দাতাগোষ্ঠী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *