বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি কাপ্তাইয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মীর হোসেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় সরকারি এক সফরে রাঙ্গামাটি কার্যক্রম সম্পন্ন করে  কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে (বিএফডিসি) পরিদর্শন করে। বিএফডিসি চেয়ারম্যান কাপ্তাই মৎস্য  উপকেন্দ্র ঘুরে দেখেন এবং মৎস্যকেন্দ্রের সড়কসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে। পরে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলার জন্য বিএফডিসির’প্রকল্প হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন করে।যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীনে বাস্তবায়ন করছে বাংলাদেশ মৎস্য কর্পোরেশন।।

এসময় বিএফডিসি চেয়ারম্যান জানান, কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। ফলে বজ্রপাত হতে অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া যাবে। এই বজ্রপাত প্রক্কলিত চুক্তিমূল্য ধরা হয়েছে ৪,৮২,৯৯,৫৯২.০০টাকা। কাজ শুরু হয়েছে জুলাই ২০২৫ আর সম্পন্ন হবে জুন২০২৭ সনে।

পরে  কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে কার্যালয়ে মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এক  সভা করা হয়। সভায় মৎস্য সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করে।

এসময় মৎস্য কর্পোরেশন ব্যবস্থাপক (বাস্তবায়ন) রওশন হক, উপপরিচালক মোঃ বদরুদ্দোজা, রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার ফয়জুল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের ব্যবস্থাপক জসিম উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি সহ বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *