শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হাকিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল হাকিম আলীকদম উপজেলার বাসিন্দা। তিনি মামলাটি হওয়ার পর থেকে পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পরদিন ১৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আলীকদম থানায় মামলা নম্বর-০৪ দায়ের করা হয়।

এজাহারে বলা হয়েছে, আব্দুল হাকিম ও ওই কিশোরী একই গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। স্থানীয় রেপারপাড়া প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে হাকিমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময় ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার অনুযায়ী, গত ৩১ জুলাই রাতে ভুক্তভোগীর মা তাঁর ছোট ছেলেকে চিকিৎসা করিয়ে চকরিয়া থেকে বাড়ি ফেরেন। এ সময় তিনি মেয়েকে আব্দুল হাকিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে হাকিমের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে তারা নানা টালবাহানা শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে আব্দুল হাকিম পালিয়ে যান এবং তাঁর পরিবারের সদস্যরাও যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *