রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

বরকলে ৪৫ বিজিবির আওতাধীন ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

‎বরকল প্রতিনিধি

‎বরকল প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করে।

‎গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি,  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন হয়। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে।

‎৪১০ বর্গ কিলোমিটার পার্বত্য, দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। নৌ-পথ ও পায়ে হেঁটে পার্বত্য অঞ্চলের ৩টি উপজেলার মোট ১০টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদান ও নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করেন। তাদের তৎপরতায় বরকল উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।

‎স্থানীয় এলাকাবাসী বিজিবির এই ভূমিকার প্রশংসা করে জানান, ভবিষ্যতেও সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে বরকল ব্যাটালিয়ন তাদের পেশাদারিত্ব বজায় রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

‎৪৫ বিজিবি অধিনায়ক  লেঃকর্ণেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *