রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি রিজিয়ন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ

রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name

রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এবং ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে রশিদনগরের পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুল মিলনায়তনে বিদ্যালয়টির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন ও এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী সাইমুন নুর রামিম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোবারক হোসেন, মোহাম্মদ ফারুক উদ্দিন, সংবর্ধিত শিক্ষার্থীর অভিভাবক ফাতেমা বেগম এবং শিক্ষার্থী ইজতেহাদ আবরার রিহাম ও মোহাম্মদ সাজিদ মুনতাসির।

বক্তারা বলেন, জিপিএ-৫ বা বৃত্তি অর্জন শিক্ষাজীবনের চূড়ান্ত সাফল্য নয়; বরং এটি ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা। শিক্ষার্থীদের এ ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষা ও জীবনের পরবর্তী ধাপে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হতে হবে।

সংবর্ধনায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের ইজতেহাদ আবরার রিহাম ও সাদনান জুবায়ের নিঝুম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ সাজিদ মুনতাসির, আইডিয়াল ইন্সটিটিউটের আব্দুল খালেক ইমন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলের নাওয়ান নাওশাহ রাব্বিসহ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ধলিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারজানা আজিম, নাছিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুরা ইয়াছমিন উর্মি ও মরিয়ম, উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা খানম, সোফা মনি, সাহারা নুরী ও মোহাম্মদ সাদ এবং পানিরছড়া আইডিয়াল কেজি স্কুলের ফাহিম শাহারিয়ার আফিফকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে কৃতী শিক্ষার্থী সম্মাননা ক্রেস্ট, মেডেল ও স্মারক উপহার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *