শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বীমা গ্রাহকদের বিভিন্ন দাবির বিপরীতে চেক বিতরণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পানছড়ি এজেন্সি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পানছড়ি এজেন্সি কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এজেন্সির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র ফটিকছড়ি এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি এরিয়ার মনিটরিং অফিসার মো. ইসমাইল হোসেন সবুজ। এ সময় পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিমসহ ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বীমা গ্রাহকদের বিভিন্ন দাবির বিপরীতে চেক বিতরণ করা হয়। চেক গ্রহণকারীদের মধ্যে রেজিয়া সুলতানা, রোকেয়া বেগমসহ কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি গ্রাহকদের মধ্যে বীমা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র প্রতি আস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *