February 15, 2026, 8:59 pm
শিরোনাম :
বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে গলাকাটা বৃদ্ধার মরদেহ উদ্ধার, পারিবারিক কলহে হত্যার অভিযোগ খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চান পাহাড়ের মানুষ গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা দূর্গম কেন্দ্রে থেকে হেলিকপ্টারে ভোট সরঞ্জাম ও কর্মকর্তা ফিরছে বাঘাইছড়ি ও সাজেকে রাঙ্গামাটিতে ভালোবাসার রঙে রঙিন ফুলের বাজার: লাখ টাকার ব্যবসার হাতছানি বসন্তে রঙনের রঙে রঙিন মাটিরাঙ্গা কক্সবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের বিজয় রামগড়ে ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনে বিজয় উপলক্ষে শুকরানা মোনাজাত ও মিষ্টি বিতরণ আলীকদমে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বরকলে ১২ বিজিবির আওতাধীন ৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন বরকলে ৪৫ বিজিবির আওতাধীন ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ১৭কেন্দ্রের গণভোটসহ ফলাফল প্রকাশ।আলোচনায় বিপুল পরিমাণ না ভোট রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের জয় খাগড়াছড়ি–২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার জয় বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর বেসরকারি বিজয়,
Notice :

বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ১৭কেন্দ্রের গণভোটসহ ফলাফল প্রকাশ।আলোচনায় বিপুল পরিমাণ না ভোট

‎বরকল প্রতিনিধি,

‎বরকল প্রতিনিধি,

‎রাঙামাটির বরকল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।

উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্বেও  কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক  দেখা গেলেও সার্বিকভাবে সুশৃঙ্খল পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তায় কেন্দ্রগুলোতে নির্বিঘ্ন ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, বরকল উপজেলার মোট ১৭টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ৪১,৬৫৬ জন।  এর মধ্যে ৫২.৯৪ ভাগ ভোটার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশগ্রহণ করেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৭টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোটার ৪৫০৮ জন, ১৫৮১৭ জন ভোটার ‘না’ ভোট দিয়েছে। একই সঙ্গে সংসদ নির্বাচনের ব্যালটেও বৈধ ভোট ২১৩৮৮, বাতিলকৃত ভোট ৭১৫,ধানের শীষ প্রতীকে এ্যডভোকেট দীপেন দেওয়ান ১৯০৫১, নিকটতম প্রতিদন্দী রিকশা  প্রতীকের আবু বক্কর ছিদ্দিক ১১৩৩ ভোট,হাত পাখা প্রতীকের মো: জসিম উদ্দিন  ৩৩৮ ভোট,লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার ১৪০ ভোট,কোদাল প্রতীকে জুই চাকমা ১১৪ ভোট,ফুটবল প্রতীকে পহেল চাকমা ৪৯৩ ভোট ও ট্রাক প্রতীকে মোঃ আবুল বাশার বাদশা  পেয়েছেন ৬৯টি ভোট । উপজলায় সুষ্ঠভাবে ভোট গ্রহণ করায়  আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ৪৫ বিজিবি বরকল জোন ও ১২ বিজিবি ছোট হরিনা জোন।

স্বতঃস্ফূর্তভাবে দুর্গম পাহাড়ি পথ, ভোটকেন্দ্রের দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে কিছু এলাকায় ভোটার উপস্থিতি কম হলেও ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

বরকল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা  ইউএনও অতনু বড়ুয়া  বলেন, ভোটগ্রহণ পরবর্তী সময়ে কেন্দ্রভিত্তিক ফলাফল নিরাপদভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।