
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে আটক করা হয়েছে
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. হাসানুল ইসলাম ওরফে ডাল হাসান (২২) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ৩ জুলাই রাতে খাগড়াছড়ি সরকারি কলেজের ২ নম্বর ফটকে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। ওই ঘটনায় অন্য কয়েকজনের সঙ্গে তাঁরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা মামলাও রয়েছে।
আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলাগুলোর পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।