বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উদ্বোধন হয়েছে দুই সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ।

রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীর কাপ্তাই জোনের সার্বিক তত্বাবধানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা রাসেল সাইফ। এসময় ক্যাম্পের অন্যান্য সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তজা রাসেল সাইফ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে স্থানীয় নারীরা হস্ত ও কুটির শিল্পের সম্ভাবনাকে প্রসারিত করতে পারবেন যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়ার ২০জন পাহাড়ি ও বাঙালি নারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *