মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ) দুপুর ২টায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামসুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দুইজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ প্রক্রিয়া, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কার্যক্রমটি সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *