মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যে রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায় এবং পল্লী দারিদ্র‍্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সহকারী প্রকল্প পরিচালক মো. রাইসুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবারানী দাশ, তথ্য আপা আমবিয়া বেগম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সুমন গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *