বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মুছা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পরিবহনসংশ্লিষ্ট নেতারা।

আলোচনায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ, বেপরোয়া অটোরিকশা ও টমটম চলাচল নিয়ন্ত্রণ এবং পর্যটন এলাকাসহ বিভিন্ন সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কারের বিষয় উঠে আসে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন অনুসরণ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের মতে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, পথচারী, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইন মেনে চলার পাশাপাশি নিয়মিত তদারকি ও জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *