মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রতিটি বিহারে বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সকল বিহার প্রাঙ্গণে মঙ্গল সূত্রপাঠের মাধ্যমে উৎসবের সূচনা ঘটে। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান এবং ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা। এসব অনুষ্ঠানে বিহারের অধ্যক্ষবৃন্দ উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে পবিত্র ধর্মদেশনা প্রদান করেন।

এদিকে সোমবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় মৈত্রী বিহারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশে ফানুস উড়িয়ে এবং হাজারবাতি প্রজ্বলন করে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকত এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, বিহার পরিচালনা কমিটির সভাপতি শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা এবং ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সন্ধ্যা নামার সাথে সাথেই কেন্দ্রীয় বিহারসহ উপজেলার প্রতিটি বিহারে যুবসমাজের উদ্যোগে শত শত ফানুস আকাশে ওড়ানো হয়। এই মনোরম দৃশ্য উপভোগ করতে বিহার প্রাঙ্গণগুলোতে শত শত দায়ক-দায়িকা, তরুণ-তরুণী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। উপজেলার প্রতিটি বিহারেই উৎসবকে কেন্দ্র করে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *