সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন

আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোগ নিয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলার মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবচার ও তাঁর সহকর্মীরা। বিশেষ করে পড়াশোনায় পিছিয়ে থাকা শিশুদের শেখার ঘাটতি পূরণ এবং পড়ালেখার প্রতি আগ্রহ ধরে রাখার লক্ষ্যে তাঁরা কাজ করছেন।

এ উদ্যোগে প্রধান শিক্ষক নুরুল আবচারের সঙ্গে রয়েছেন সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, সুলতান মাহমুদ (মাসুম) এবং প্যারা শিক্ষক আইমন জান্নাত। তাঁরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, নিয়মিত অনুশীলনে উৎসাহিত করা এবং দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছেন।

শিক্ষকদের মতে, দীর্ঘ ছুটিতে নিয়মিত পড়াশোনার চর্চা ব্যাহত হলে বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখার ঘাটতি বাড়তে পারে। এ কারণে ছুটির সময়েও শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখা প্রয়োজন।

প্রধান শিক্ষক নুরুল আবচার বলেন, “ছুটির কারণে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিশেষ করে যারা পড়াশোনায় দুর্বল, তাদের বাড়তি সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহ ও অভিভাবকদের সহযোগিতা থাকলে ছুটির সময়েও শেখার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।”

সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, সুলতান মাহমুদ (মাসুম) ও প্যারা শিক্ষক আইমন জান্নাতও শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনে উৎসাহিত করা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্ব দেন।

এদিকে, শিক্ষার্থীরা ছুটির মধ্যে পড়াশোনার অভিজ্ঞতা ও শিক্ষকদের সহযোগিতার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকেরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মংচিং পাড়া কারবারি অংশৈপ্রু মার্মা শিশুদের শিক্ষার প্রসারে স্থানীয় সমাজের দায়িত্ব ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শেখার ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে তাদের ভিত্তি মজবুত করা সম্ভব। তবে এ ধরনের উদ্যোগের সুফল ধরে রাখতে নিয়মিত অনুশীলন, শিক্ষকদের তদারকি এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় শিক্ষানুরাগীদের প্রত্যাশা, মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *