রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য

লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু

পার্বত্য রাঙামাটির লংগদু জোন সদরে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থানীয় সার্বিক উন্নয়ন নিশ্চিতকল্পে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে লংগদু জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি উপস্থিত সুশীল সমাজ, প্রশাসনিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগী ভূমিকার সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মেলনে বিদায়ী জোন কমান্ডার লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি-কে উপস্থিত সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিদায়ী জোন কমান্ডার অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ধারা অক্ষুণ্ণ রাখা, সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধ করা এবং এলাকার শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে লংগদু জোনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।

সমন্বয় সভায় জোনের সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতবিনিময় করা হয়। এতে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। একই সাথে যেকোনো প্রয়োজনে লংগদু জোনের সাথে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

উক্ত সমন্বয় সভায় নবাগত জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি, জেডএসও লংগদু জোন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ফরেস্ট কর্মকর্তা, লংগদু উপজেলা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *