রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, ধর্মদেশনা ও প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

সকালে বিহারে বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানের মধ্য দিয়ে ধর্মীয় কর্মসূচি শুরু হয়। পরে ধর্মদেশনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে ধর্মপ্রাণ বৌদ্ধরা বুদ্ধের অহিংসা, মৈত্রী, করুণা ও শান্তির বাণী স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা এবং ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও ধর্মীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ উপলক্ষ। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া তিন মাসের বর্ষাব্রত শেষে আশ্বিনী পূর্ণিমায় এ উৎসব উদযাপিত হয়। এ সময় বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাব্রত সমাপ্ত করেন এবং নিজেদের ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

উৎসব উপলক্ষে দীঘিনালা বন বিহার ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় আবহ। বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল, বিশ্বশান্তি এবং সব প্রাণীর সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

প্রবারণা পূর্ণিমার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে অহিংসা, ক্ষমাশীলতা, সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা। ধর্মীয় এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *