রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি।।

খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখে বলে মন্তব্য করেছেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান (পিএসসি)। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নানিয়ারচরের ইসলামপুর আর্মি ক্যাম্প মাঠে আয়োজিত ইসলামপুর ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইনাল ম্যাচে মানিকছড়ি সাপছড়ি পাড়া দল ও ড্রাভিয়ন এফসি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ড্রাভিয়ন এফসিকে হারিয়ে জয়লাভ করে মানিকছড়ি সাপছড়ি পাড়া দল।

খেলাটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *