মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ি ও বাঙালি নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত চার সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

গত ৪ অক্টোবর নানিয়ারচর জোন সদরে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (২৬ অক্টোবর) শেষ হয়। এতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সেলাইয়ের বিভিন্ন কৌশল ও তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়। প্রশিক্ষণের শুরুতেই তাঁদের প্রয়োজনীয় সেলাই সরঞ্জাম সরবরাহ করা হয়। পাশাপাশি জোনের পক্ষ থেকে দেওয়া সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নিজেদের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের নারীদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নানিয়ারচর জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের নারীদের দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *