সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান রাঙামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ২৬তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে প্রশাসন ও ক্রীড়া সংস্থার ক্রীড়া সামগ্রী বিতরণ রাজস্থলীতে বন্য শুকরের আক্রমণে জুমচাষি নিহত খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় আলীকদমে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা চালু রেখেছেন শিক্ষকরা হিমছড়ি ঢালায় ডাকাতি: এসআরবি-১৫-এর অভিযানে গ্রেপ্তার ১ দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার

দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে নিরাপত্তা ও জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন মাঠে ৭ বিজিবির বাবুছড়া ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে  রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলার বিভিন্ন বনবিহারের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাবুছড়া ব্যাটালিয়নের সদস্যরা।

সভায় কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দীঘিনালা ব্যান্ড পার্টি দলকে নতুন পোশাক, বাদ্যযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। এ ছাড়া সভা শেষে উপজেলার বিভিন্ন বনবিহারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

ধর্মীয় সম্প্রীতি জোরদার, স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং কঠিন চীবর দানোৎসবকে ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *