বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name

রহিম হৃদয়, খাগড়াছড়ি;

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে.এম.সাইদ মাহমুদ এর সভাপতিত্বে এ সভাটি হয়।

স্কুলের ছাত্র-ছাত্রীসহ সব বয়সী মানুষের মধ্যে প্রতিদিন নির্ধারিত সময়ে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষেই এ আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য পৌকশল অধিদপ্তর আহবায়ক মংসাপ্রু চৌধুরী।

প্রকৌশল অধিদপ্তর, খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী কে. এম. সাইদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ।

ছাত্র-ছাত্রীরা হাত ধোয়ার কর্মসূচী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। হাত ধোয়ায় উৎসাহিত করতে ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।

বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- শুধু আজকের দিনে হাত ধুলে হবে না যে কোন খাবার খাওয়ার পূর্বে, ল্যাট্রিন থেকে ফিরে, ময়লা আবর্জনা ধরার পর, শিশুদের শৌচ কার্য করার পর, খাবার প্রস্তুত ও খাবার পরিবেশনের পূর্বে অবশ্যই সাবান দিয়ে দুই হাত ভাল করে ঘষে ধুতে হবে। নিজেরা ধোয়ার পাশাপাশি অন্যদেরও ধোয়ার জন্য উৎসাহিত করা হয়।

সভায় হাত ধোয়ার গুরুত্ব, হাত না ধোয়ার কারণে ক্ষতিকর প্রভাব ও হাত ধোয়ার সময় নিয়ে ব্যাখা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *