শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

৩০০নং আসনে সাচিংপ্রু জেরীর পক্ষে জেলা বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

বশির আহমেদ বান্দরবান জেলা প্রতিনিধি

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।
বান্দরবান ৩০০নং আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভা করেছে বান্দরবান জেলা বিএনপি। বুধবার (২৮ জানুয়ারী) বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

পথসভায় জাবেদ রেজা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করা হবে।

পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় সাচিংপ্রু জেরীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

পথসভা ও লিফলেট বিতরনকালে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক বাবু লুসাই মং, যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ন-আহবায়ক আবিদুর রহমান, যুগ্ন-আহবায়ক বাবু রিটল বিশ্বাস জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা,এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *