মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা উপজেলা সংবাদদাতা।।
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ও সমতলে সংঘটিত গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের সামনে সড়কে বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে তনু, রামিসা, আছিয়া এবং পাহাড়ি জনপদের চিংমা খিয়াংসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সভাপতি জয় ত্রিপুরার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জৈবা ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম এবং গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সমন্বয়কারী ফরিদ উদ্দিন।

বক্তারা বলেন, তনু থেকে শুরু করে রামিসা, আছিয়া কিংবা পাহাড়ি জনপদের চিংমা খিয়াং—বিভিন্ন আলোচিত ঘটনার কোনোটিরই এখন পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে চলেছে বলে তারা মন্তব্য করেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম বলেন, “দ্রুত সময়ের মধ্যে সকল গুম, খুন ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পাবে।”

সমাবেশ থেকে গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন নেতারা।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *