মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি||

রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি শহরের ২ নম্বর পাথরঘাটা এলাকার মুন্সি মিয়া টিলা সংলগ্ন কাপ্তাই লেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কিনা মিত্র চাকমা (৪৬), সদর উপজেলার কিল্লামুরা এলাকার বাসিন্দা; সবিমল চাকমা (৩৬), জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি এলাকার বাসিন্দা এবং হরিলাল চাকমা (৫০), জুরাছড়ি উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক তিনজনের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *