November 5, 2026, 11:56 am
শিরোনাম :
এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা জাতীয় যুব পুরস্কার অর্জন করায় আছোমং মারমাকে সংবর্ধনা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শন

ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে একটি অটো রাইস মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার নেতৃত্বে পৃথক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় সৌদি প্রবাসফেরত মো. মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রুরাল মেডিকেল প্র‍্যাকটিশনার ক্লিনিক’-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে কাউকে পাওয়া যায়নি। পরে সেখান থেকে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রসবকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করা হয়।

জব্দ করা সরঞ্জামগুলো ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর দলের সদস্যরা সহযোগিতা করেন।

অন্যদিকে, একই দিন ঈদগাঁও বাজারের প্রধান সড়কে অবস্থিত ফরাজি অটো রাইস মিলে অভিযান চালানো হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, অনুমোদনহীন চিকিৎসাসেবা বন্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা