November 5, 2026, 11:56 am
শিরোনাম :
এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা জাতীয় যুব পুরস্কার অর্জন করায় আছোমং মারমাকে সংবর্ধনা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শন

পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের অন্যান্য স্থানের সঙ্গে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব মো. সাইদুল আলম।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ‘স্বপ্নের সাথে, বিজয়ের সাথে’ এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়া এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, সম্ভাবনাময় পেশাও। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে পানছড়ির ছেলে-মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা