November 5, 2026, 11:56 am
শিরোনাম :
এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা জাতীয় যুব পুরস্কার অর্জন করায় আছোমং মারমাকে সংবর্ধনা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শন

নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ

Reporter Name

বশির আহমদ, বান্দরবান প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক হাজী মাওলানা সুলতান আহমদ। দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় কর্মকাণ্ড এবং পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সুলতান আহমদের দাবি, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়েছিল। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশ তাঁকে ত্যাগী নেতা হিসেবে বিবেচনা করেন।

তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রেও রয়েছে স্থানীয় ইতিহাস। তাঁর চাচা হাজী রকির আলী মাস্টার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক এই পরিচয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জহির ও আলী জানান, হাজী সুলতান আহমদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁকে সক্রিয় দেখা যায়। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক পরিচিতি রয়েছে। বিএনপি তাঁকে মনোনয়ন দিলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশা করেন।

আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে হাজী সুলতান আহমদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে আসছি। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে জনবান্ধব ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে বলেও জানান বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা