November 5, 2026, 11:56 am
শিরোনাম :
এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা জাতীয় যুব পুরস্কার অর্জন করায় আছোমং মারমাকে সংবর্ধনা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শন

রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় ৫১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।

আজ ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক  মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব এইচ.এম. মাহমুদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা