November 5, 2026, 1:34 pm
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি সেনাবাহিনী জোন অধিনায়ক এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান আহমদ পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা জাতীয় যুব পুরস্কার অর্জন করায় আছোমং মারমাকে সংবর্ধনা বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ শুরু

মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি সেনাবাহিনী জোন অধিনায়ক

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় অবস্থিত চোলামনি বৌদ্ধ বিহার ও জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন। এ সময় বিহারের উন্নয়নে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ চোলামনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের সার্বিক উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। পাশাপাশি স্থানীয় পাহাড়িদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

পরে জোন কমান্ডার জয়সেন পাড়া বৌদ্ধ শিশু ঘর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে জোন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করেন।

স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা