November 5, 2026, 4:05 pm
শিরোনাম :
খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত এলএসটিডি প্রকল্পের অর্থায়নে দীঘিনালায় আমন মওসুমের ব্রি ধান১১০ এর ফসল কর্তন ও মাঠদিবস পালন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক অংচাথুই মারমার বিদায় সংবর্ধনা বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি সেনাবাহিনী জোন অধিনায়ক এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক

রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটি রাজস্থলীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজী এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ ও যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

অনুষ্ঠানে ২ মাস মেয়াদী এই আইসিটি প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারী ৪০ জন স্থানীয় যুবক-যুবতীদের মাঝে সমাপনী সনদপত্র এবং সরকারি বিধি মোতাবেক যাতায়াত ভাতা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, “বাংলাদেশ সরকার দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তি, উদ্যোক্তা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন ধরনের কারিগরি ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলীতে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে এই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেবল প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে যুবদের নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও রাজস্থলীর যুবকদের স্বাবলম্বী করতে এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ম্রাসাংপ্রু মারমা, যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর তাপসলাল ভৌমিক, দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা