November 5, 2026, 4:00 pm
শিরোনাম :
খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত এলএসটিডি প্রকল্পের অর্থায়নে দীঘিনালায় আমন মওসুমের ব্রি ধান১১০ এর ফসল কর্তন ও মাঠদিবস পালন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক অংচাথুই মারমার বিদায় সংবর্ধনা বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি সেনাবাহিনী জোন অধিনায়ক এসআরবি-১৫ এর অভিযানে টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক ২ রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ টি ফোন উদ্ধার; মালিকের নিকট হস্তান্তর হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না: বিজিবি জোন অধিনায়ক খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য আটক

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে দীঘিনালায় আমন মওসুমের ব্রি ধান১১০ এর ফসল কর্তন ও মাঠদিবস পালন

Reporter Name

মো. আবুল হাসেম, প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত জলমগ্নতাসহিষ্ণু ও উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান-১১০-এর ফসল কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষামূলক চাষে ১৪ শতাংশ আর্দ্রতায় হেক্টরপ্রতি ৬ দশমিক ৪০ টন ফলন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বরাদম গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে স্থানীয় কৃষক বাবলু চাকমার জমিতে ব্রি ধান-১১০-এর প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। ওই জমিতে উৎপাদিত ধান কর্তনের পর ফলন পরিমাপ করে হেক্টরপ্রতি ৬ দশমিক ৪০ টন পাওয়া যায়।

মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন।

এতে সভাপতিত্ব করেন ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন।

মাঠদিবসে উপস্থিত স্থানীয় কৃষকেরা ব্রি ধান-১১০-এর ফলন দেখে সন্তোষ ও আগ্রহ প্রকাশ করেন। তাঁরা এ জাতের বীজ সংরক্ষণ করে আগামী আমন মৌসুমে চাষাবাদের আগ্রহের কথা জানান।

উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষক বাবলু চাকমাকে ব্রি ধান-১১০ চাষের জন্য বিনামূল্যে ধানের বীজ, সার, কীটনাশক ও বালাইনাশক সরবরাহ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা