April 16, 2026, 2:46 pm
শিরোনাম :
লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
Notice :

রাঙ্গামাটিতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি ॥

রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের পুরান পাড়া ও রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা হাজী মোঃ শামসুল আলম শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের বনরুপা বাজারের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে দখলে থাকা তাদের পৈত্রিক সম্পত্তি সম্প্রতি কয়েকজনের নেতৃত্বে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হাজী মোঃ শামসুল আলম উল্লেখ করেন, রিজার্ভ বাজার ১নং ওয়ার্ডের এক রাজনৈতিক নেতার নেতৃত্বে স্থানীয়রা তাদের জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জসিম উদ্দিন (৫৫), এমদাদ হোসেন মানিক, মোঃ রুবেল, মোঃ মিজান, ফজলু রহমান, রাজু আহম্মদ খোকন, মোঃ সোহাগ, কামাল উদ্দিন (৫০) ও জয়নাল উদ্দিন (৩৫)। তিনি জানান, স্থানীয় কয়েকজন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি বাশ, কাঠ ও টিন নিয়ে এসে ঘর নির্মাণের কাজ শুরু করে।

তিনি আরও জানান, পরিবারিকভাবে বাধা দিতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। হাজী মোঃ শামসুল আলম সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈত্রিক সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।