April 15, 2026, 6:33 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বটতলা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁঞা’র পৃষ্ঠপোষকতায় এবং পহেলা বৈশাখ উদযাপন কমিটি, খাগড়াছড়ি’র আয়োজনে এ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ১৪ এপ্রিল ২০২৬ সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে অংশগ্রহণ করে নববর্ষকে স্বাগত জানান।

সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জি-টু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নববর্ষের ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য র‍্যালি, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নববর্ষের এই আয়োজন খাগড়াছড়িবাসীর মাঝে নতুন উদ্দীপনা, সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে দেয়।