April 15, 2026, 6:37 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটি জেলার রাজস্থলীতে চুলার আগুনে ঘর পুড়ে যাওয়া বিধবা বৃদ্ধা কালামা মারমার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় কালামা মারমার বসতবাড়িতে আকস্মিক আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভিতরে থাকা হলুদ, ধানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়।

 

সংবাদ পেয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত বিধবা বৃদ্ধা কালামা মারমাকে সান্ত্বনা দেন এবং প্রাথমিকভাবে ওই বৃদ্ধার হাতে নগদ ৭ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, অগ্নিকাণ্ডের খবর শুনেই আমরা ঘটনাস্থলে আসি। প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।