April 15, 2026, 6:44 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

নুনছড়ি “মাতাই পূখিরী” তীর্থ মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name

শফিক ইসলাম , মহালছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মিলন মেলা ও বাংলাদেশের একমাত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত বৃহৎ নুনছড়ি মাতাই পূখিরী তীর্থ মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার তীর্থস্থান মাতাই পূখিরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বিজিতলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আহসান, তীর্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গারোয়া নৃত্য সহ স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, “সবার উপরে বাংলাদেশ। আমরা একটি বহু সংস্কৃতির দেশে বসবাস করি, যেখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান আমাদের শক্তি।” তিনি এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তীর্থ মেলা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং তা সংরক্ষণে উদ্বুদ্ধ হয়।
মেলায় আগত তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।

উল্লেখ্য, নুনছড়ি মাতাই পূখিরী তীর্থ মেলা পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর এই মেলাকে ঘিরে পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।