April 16, 2026, 2:33 pm
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী
Notice :

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও আর্থিক সহায়তা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান শহরের এমডিএস মাঠে বান্দরবান রিজিয়নের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেডের জি-থ্রি-আই ক্যাপ্টেন সামিউল ইসলাম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রায় ১০০টি পরিবার ও একটি এতিমখানার জন্য চাল, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সম্প্রতি শহরের উজানী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ সহায়তা কঠিন সময়ে তাদের জন্য অনেক উপকারে আসবে।