বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড ও কৃষি ঋণের সুবিধা পর্যায়ক্রমে পাবে বান্দরবানবাসী: জেলা প্রশাসক খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করছে… বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
Notice :

নাইক্ষ্যংছড়িতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা কৃষি অফিসার মো. ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমন কুমার বসাক। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহিবুল ইসলাম।

কৃষক মো. ওসমান গণির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য আলহাজ নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী ও সানজিদা আক্তার রুনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ক্য বু হ্রী মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও কৃষকরা।

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে সুমন কুমার বসাক বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে মাঠপর্যায়ে কৃষকদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *