শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি ||
কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস হলরুমে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে “Training on Rights and Social Safety Net Services” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনুচিং মারমা। সমাপনী বক্তব্য রাখেন খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা ও হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (টিবি-লেপ) পরেশ চাকমার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা উত্থান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রকল্প ম্যানেজার পরশ চাকমা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বীর মোহন ত্রিপুরা, সহকারী কর্মকর্তা তাতুলি ত্রিপুরাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

প্রশিক্ষণে কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা প্রাপ্তির প্রক্রিয়া, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *