শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।
বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তঘেঁষা পাহাড় ভাঙা পাড়াসহ সাতটি সীমান্তবর্তী পাড়ায় ১১ থেকে ১৩ মে পর্যন্ত তিনদিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা সহায়তায় পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র‍্যাকের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

দুর্গম পাহাড়ি পথ, সীমিত যোগাযোগ ব্যবস্থা ও প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হলেও সেনাবাহিনীর সহযোগিতায় স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়ায় পৌঁছে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১০২ জন এবং ৬ থেকে ১৫ বছর বয়সী ১৭৫ জন শিশুসহ মোট ২৭৭ জনকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রম শুরুর আগে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্টরা জানান।

আলীকদম সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বাসিন্দারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *