শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবনে পিআইসি সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন পাড়ায় প্রকল্পভুক্ত পিআইসি  সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে প্রকল্পভুক্ত পিআইসি সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সফর বিষয়ক  শীর্ষক এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাবারাং কল্যাণ সমিতি’র প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজা।

অনুষ্ঠানটি আভএফএডি-এর সহায়তায় পরিচালিত “3197-ST-NRM (Revival of traditional crops and sustainable technologies for a resilient food system and sustainable natural resources management)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবন, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম মাঠপর্যায়ের কৃষক ও প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।

অনুষ্ঠানের আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি এবং সহযোগিতায় ছিল টেবটেব্বা ফাউন্ডেশন(Tebtebba Foundation)। এতে বিভিন্ন প্রকল্প এলাকার PIC সদস্য, স্থানীয় কৃষক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *