মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা খাগড়াছড়িতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম ও জিএমসি সদস্যদের প্রশিক্ষণ রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার প্রযুক্তিগত সুবিধায় প্রক্সি শিক্ষকের সুযোগ থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বান্দরবানে বর্গা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে
Notice :

খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে “এ্যাডভোকেসী ও শান্তি নির্মাণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস হলরুমে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা। এসময় সংস্থার প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা এবং খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। পাশাপাশি সমাজে বিদ্যমান বৈষম্য, কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

কর্মশালায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে বৈষম্য কমিয়ে আনা সম্ভব। তারা ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *