সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন আলীকদম হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ! বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
Notice :

বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইল্যা ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ২৫০ পরিবারের তিন হাজারের বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক নানা সেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই এলাকার কাঁচা সড়ক কাদায় পরিণত হচ্ছে। কোথাও কোথাও পানি জমে থাকায় চলাচলের জন্য স্থানীয়রা সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও অসুস্থ রোগীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। শিক্ষার্থীদের কাদামাটি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে গেলেও চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, বিগত প্রায় ১৭ বছরেও গ্রামটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি। ফলে সড়ক ব্যবস্থার বেহাল দশার কারণে গ্রামের একটি বড় অংশ প্রায় পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

এ অবস্থার দ্রুত সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ইতোমধ্যে সড়ক উন্নয়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *