সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন আলীকদম হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ! বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
Notice :

জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়িতে উৎসব, উচ্ছ্বাস আর ক্ষুদে ক্রিকেটারদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হলো বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (১০ মে) দুপুর দেড়টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত, রোমাঞ্চকর ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উল্লাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া আয়োজনে।

ফাইনালে বালক বিভাগে মুখোমুখি হয় খাগড়াছড়ি পৌরসভা বালক দল ও খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খাগড়াছড়ি পৌরসভা দলকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে অংশ নেয় খাগড়াছড়ি পৌরসভা বালিকা দল ও রামগড় উপজেলা বালিকা দল। টানটান উত্তেজনার ম্যাচে রামগড় উপজেলা দলকে ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় খাগড়াছড়ি পৌরসভা বালিকা দল।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন একাধিক ক্ষুদে ক্রিকেটার। বালক বিভাগে ১২১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন খাগড়াছড়ি সদর উপজেলার রাহাত। ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পান পৌরসভা দলের মেহেরাব। এছাড়া ৮৪ রান ও ৬ উইকেটের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সদর উপজেলার জায়েদ মাহমুদ।

বালিকা বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একাই তিনটি পুরস্কার জিতে নেন পাইসাপ্রু মারমা। তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

দিনব্যাপী অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলোতে খেলোয়াড়দের চমৎকার ব্যাটিং, দুর্দান্ত বোলিং ও দৃষ্টিনন্দন ফিল্ডিং দর্শকদের মুগ্ধ করে। খেলা ঘিরে স্টেডিয়ামে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা, আত্মবিশ্বাস ও খেলাধুলার প্রতি আগ্রহ ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়া সংগঠকেরা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারু, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক আনিসুল আলম আনিক, মাদল বড়ুয়াসহ অন্যান্য ক্রীড়া সংগঠকেরা।

ক্ষুদে ক্রিকেটারদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্যদিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুধু একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকেনি, বরং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা ও ভবিষ্যতের তারকা তৈরির এক অনন্য মঞ্চ হিসেবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *