রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউএনওর বিদায়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পার্বত্য চট্টগ্রামের মানুষ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে আর্থিক গ্রুপ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে ভূমিকা রাখার প্রত্যয় মাধবী মারমার রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে গবাদী পশুকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড খাগড়াছড়িতে লেখক মথুরা বিকাশ ত্রিপুরার “অরণ্যকথা” গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন’র মানবিক উদ্যোগ; লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউ টিন বিতরণ বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা; সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ; সবাই খুশি নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
Notice :

আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম। 
বান্দরবানের আলীকদম উপজেলায় চিকিৎসা বঞ্চিত পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শনিবার (১০ মে) আলীকদম ব্যাটালিয়নের সদর দপ্তরের ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১১০ জনের বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের আওতাভুক্ত আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা, ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

বিজিবি জানিয়েছে, “অপারেশন উত্তরণ” কার্যক্রমের আওতায় সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অধীনস্থ বিওপিগুলোতে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ক্যাম্পেইনে আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *